| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শামিমুল ইসলাম শামিম :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী কোচিং শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী রেষ্ট হাউজ এলাকার জি কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অগ্নিবীণা শিক্ষা উদ্যান এর নির্বাহী পরিচালক তাজকিয়ারুল’র সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক ও ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক আলমগীর হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহবুব-আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, সহকারী অধ্যাপক আইয়ুব আলী, শরীর চর্চা শিক্ষক ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, অগ্নিবীণা শিক্ষা উদ্যান’র উপদেষ্টা ও সাংবাদিক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক জামিরুল ইসলাম মিলন প্রমূখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024