১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮৬৬ পানচাষী পেল ১ কোটি ৬৪ লাখ টাকার চেক/ ৪০ রকম সামাজিক নিরাপত্তা দিয়ে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ——-মাহবুবউল আলম হানিফ এমপি

ভেড়ামারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮৬৬ পানচাষী পেল ১ কোটি ৬৪ লাখ টাকার চেক/ ৪০ রকম সামাজিক নিরাপত্তা দিয়ে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ——-মাহবুবউল আলম হানিফ এমপি

শাহ্ জামাল :
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ৪০ রকম সামাজিক নিরাপত্তা দিয়ে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গরীব দেশের তকমা লাগনো বাংলাদেশের মানুষও যে ভাতার টাকা দিয়ে সংসার চালাতে পারে, প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে তা দেখিয়ে দিয়েছে। সিডর, আইলা হয়েছে। পানিতে তলিয়ে গেছে। রেলপথ, সড়কপথ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে গেছেন। সহায়তা করেছেন। ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। মাহবুবউল আলম হানিফ বলেন, ৬০ বছরের মানুষ যেখানে চলতে ফিরতে পারে না, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৮ বছরেও নিরন্তর ভাবে ছুটে চলেছেন। দেশের মানুষের জন্য কাজ করছেন। ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের এ প্রান্ত থেকে বিশ্বের অন্য প্রান্ত পর্যন্ত। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এখন সফল এক দেশের নাম। বাংলাদেশের মানুষকে ৪০ রকম সামাজিক নিরাপত্তা দিয়ে ঘরে বসিয়ে বসিয়ে সহায়তা করছেন তিনি। ভাতার টাকায় তাদের সংসার চলে। এক সময় যা স্বপ্ন ছিল তা আজ বাস্তব। তিনি বলেন, বাহাদুরপুরের মানুষ অগ্নিকান্ডে যখন ক্ষতিগ্রস্থ হয়েছে, ঠিক তখনই আমরা সহ সরকার পাশে দাঁড়িয়েছে। ঈদুল ফিতরের আগেই সাধ্যমত আমরা সহযোগিতা করেছিলাম। আজ ৮৬৬ জন ক্ষতিগ্রস্থ কৃষকই যাতে নতুন করে পানবীজ সহ পানচাষের সরঞ্জম ক্রয় করে ঘুরে দাঁড়াতে পারে, সেই জন্য ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হচ্ছে। গ্রামাঞ্চলে থেকে এমন সহযোগিতা পাওয়া এটা বিরল। শেখ হাসিনার সরকারের কারনেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে থাকছে ¯েœহের আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সংসদ সদস্য হিসাবে আপনাদের পাশে থাকছে কামারুল আরেফিন তারা আন্তরিক মানুষ। তাদের সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থাকবো। উন্নয়নের মাধ্যমেই আমরা ভেড়ামারা তথা কুষ্টিয়া কে এগিয়ে নিয়ে যাবো।
মাহাবুবউল আলম হানিফ বৃহস্পতিবার বিকাল ৩টার সময় বিজেএম ডিগ্রী কলেজ মাঠে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ভেড়ামারা উপজেলা প্রশাসনের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষিদের মাঝে ১ কোটি ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। তাদের মধ্যে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষিকে ৪০ হাজার টাকা, ১১০ জনকে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা, ২১৯ জনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। স্বাগত বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, কুষ্টিয়া জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোহাম্মদ আবুল করিম, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল্লাহ, বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব রুবেল মাহমুদ রতন, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024