১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার স্কুল, বিভিন্ন মসজিদ, ঈদগাহে অনুদান এবং ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ/ ভেড়ামারাবাসীর কল্যানে সব সময় পাশে থাকবো—–আবু হেনা মোস্তফা কামাল মুকুল

ভেড়ামারার স্কুল, বিভিন্ন মসজিদ, ঈদগাহে অনুদান এবং ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ/ ভেড়ামারাবাসীর কল্যানে সব সময় পাশে থাকবো—–আবু হেনা মোস্তফা কামাল মুকুল

শাহ্ জামাল :
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক, আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার একটি স্কুলে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহে অনুদান প্রদান, ব্যাপক গনসংযোগ, বিভিন্ন এলাকায় উঠান বৈঠক এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অব্যবহত রেখেছেন। প্রতিদিন নিয়মিত ভাবে যোগ দিচ্ছেন বিভিন্ন ইফতার মাহফিলেও। তিনি ভেড়ামারার সমস্যাকবলিত এলাকায় যাচ্ছেন এবং উন্নয়ন বঞ্চিত এলাকার মানুষের সাথে কথা বলছেন। তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং সাধ্যমত তাদের পাশে দাঁড়াচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারি বা না পারি এলাকার উন্নয়নে আমি সব সময় পাশে থাকবো এবং অবহেলিত এলাকার উন্নয়ন করার। কৃষ্টিয়া জেলা পরিষদের উন্নয়ন বরাদ্ধ এবং ব্যাক্তিগত উন্নয়ন বরাদ্ধের খাত থেকে নিয়মিত ভাবে বিভিন্ন মসজিদের উন্নয়নে অনুদান প্রদান অব্যবহত রেখেছেন। গত বৃহস্প্রতিবার দিনভর বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর, গাছিয়া দৌলতপুর এলাকায় তিনি গনসংযোগ করেন। পরে তিনি ঠাকুর দৌলতপুর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে অংশনেন। এসময় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, ফুটবল খেলার বারপোষ্ট আর স্টেজ বানানোর জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান ও পরানখালী ঈদগাহ্ তে নগদ অর্থ প্রদান করেন করেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল। পরে তিনি পরানখালি বাজারের ব্যবসায়ীদের সাথে এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এর আগে সাতবাড়ীয়া হাইস্কুল সংলগ্ন জামে মসজিদ এবং পূর্ব সাতবাড়ীয়া হাজাইল জামে মসজিদেও তিনি অনুদান প্রদান করেন। আবু হেনা মোস্তফা কামাল মুকুল অবহেলিত সাতবাড়ীয়া এলাকার মানুষের সাথেও কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। ভেড়ামারায় বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই নেতা গত শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন পৌর এলাকার বায়তুল হামদ্ বিদ্যুৎ সরবরাহ জামে মসজিদে। নামাজের পর মসজিদের উন্নয়নের লক্ষে ১ লাখ টাকার অনুদানের চেক কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করেন।
বিকালে চাঁদগ্রাম ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল। হিড়িমদিয়া কলোনী পাড়ায় মুহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও ইয়াতিম খানায় আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বক্তব্যে মাদ্রাসার অবশিষ্ট উন্নয়নমুলক কাজের ঘোষনা দেন তিনি। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবীর, সাধারন সম্পাদক আব্দুল হামিদ জোয়াদ্দার, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্রো, জালাল উদ্দীন, শ্রমিক নেতা মাহবুল আলম রানা, মাজাহারুল ইসলাম পান্না। পরে জাপানের পুলে আরেকটি ইফতার মাহফিলেও তিনি যোগ দেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর হিড়িমদিয়ায় দলীয় কার্য্যালয়ে যান এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আপনাদের কাছে আসার এবং পাশে থেকে উন্নয়ন করার সুযোগ হয়েছে। আমি আমার বরাদ্ধের শতভাগ এবং আমার ব্যাক্তিগত বরাদ্ধ দিয়ে দীর্ঘদিন ভেড়ামারাবাসীর সেবা করে আসছি। আগামী ১১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আপনাদের দোয়ায় আমি প্রার্থী হয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে চায়। তিনি বলেন, ভেড়ামারাবাসীর কল্যানে সব সময় পাশে থাকবো আমি। এ জন্য প্রয়োজন আপনাদের দোয়া এবং সমর্থন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024