উজ্জল হোসেন :
হযরত সোলাইমান শাহ (রা.) মাজার জিয়ারত করে অানুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করলেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, তরুন ও মেধাবী অাইনজীবি এ্যাড. বুলবুল অাবু সাঈদ শামীম। এসময় তিনি মাজারের খাদেম রবিউল ইসলাম রবি’র হাতে অানারস মার্কার লিফলেট এবং নির্বাচনী অঙ্গীকার সংবলিত লিফলেট তুলে দিয়ে অানারস মার্কায় ভোট প্রার্থনা করেন।
তরুন এই অাইনজীবি ভোট যুদ্ধে নেমেছেন, দূর্নীতি, অনিয়ম দূর করে ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করতে করতে। অানুষ্ঠানিক প্রচারনায় অংশ নিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, অামার বাবা, অামার বড় ভাই ছিল এ ইউনিয়নের অভিভাবক। তারা অাপনাদের মুখে হাসি ফুটিয়েছেন। অামি নির্বাচিত হলে বাবা এবং ভাই এর দেখানো পথেই হেঁটে অাপনাদের হাসি মুখ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সরকারী এবং বেসরকারী বরাদ্দের সব কিছুরই সুষম বন্ঠন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এসময় ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের কর্মী সমর্থকরা তার নির্বাচনী প্রচারনায় অংশনেন। পরে এক বিশাল মোটরসাইকেল শোডাউনে অংশনেন এ্যাড. বুলবুল অাবু সাঈদ শামীম।