মাহমুদ্দোল্লাহ সোহেল / উজ্জ্বল হোসেন, ভেড়ামারা :
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা পবন বলেছেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এবং অামার নেতা মাহবুব-উল-আলম হানিফ এমপি অামার প্রতি অাস্থা রেখে নৌকার কান্ডারী বানিয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নের নৌকার মাঝি অামি। বিজয় নিশ্চিত করা অামার দায়িত্ব। অামি জনগনের ভালোবাসা, অাস্থা, বিশ্বাস নিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই। জেলা এবং উপজেলা নেতাদের উদ্দ্যেশ করে তিনি বলেন, অাপনারা অামাকে সহযোগিতা করুন, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তিনি গতকাল শুক্রবার রাত ৮ টায় বাহাদুরপুরের মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অাওয়ামীলীগ নেতা নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর অাওয়ামীলীগের সভাপতি অাবু হেনা মোস্তফা কামাল মুকুল, সহ- সভাপতি মখলেচুর রহমান, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, ভেড়ামারা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রানা, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক, বিশিষ্ট সমাজ সেবক অালহাজ্ব রুবেল মাহমুদ রতন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শেখ হাফেজ চ্যালেঞ্জ, বাহাদুরপুর ইউনিয়ন অাওয়ামীলীগ সহসভাপতি অাবুল কালাম অাজাদ প্রমুখ।
পথসভায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।