সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার:
ভেড়ামারার বিশিষ্ট চিকিৎসক, সমাজ সেবক এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জ্বল এর পিতা আলহাজ্ব ডাঃ শামসুদ্দিন আহমেদ এর আজ নবম মৃত্যুবার্ষিকী।
২০১৩ সালের এই দিনে জি. কে.রোডস্থ বাসভবনে পানি উন্নয়ন বোর্ডের সাবেক এই চিকিৎসক ইন্তেকাল করেন।
ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত তাঁর কনিষ্ঠ পুত্র সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জল পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান,
বাবার আত্নার মাগফেরাত কামনা করে আজ সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে আমরা দোয়া করেছি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে জান্নাতুল বাকিতে গিয়ে আব্বাসহ সকল কবরবাসীর আত্নার শান্তি কামনা করে দোয়া করলাম। আল্লাহতায়ালা যেন উনাদের সবাইকে জান্নাতবাসী করেন।