শাহ্ জামাল :
গত ২৪ মার্চ সকালে ভেড়ামারা কলেজ বাজার শিল্প ও বনিক সমিতির ব্যবসায়ীদের মাঝে ব্যাপক গনসংযোগ করেন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এসময় ব্যাপক উল্লাস প্রকাশ করেন ব্যবসায়ীরা। ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আছাদুজ্জামান টমা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নজু, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক গনসংযোগে অংশনেন।