উজ্জল হোসেন / মাহমুদ্দোল্লাহ সোহেল : ৩০ মে, ২০২১ :
ভেড়ামারা উপজেলার নবাগত নির্বাহী অফিসার দিনেশ সরকার। যোগদানের পর থেকেই কর্ম ব্যাস্ততায় সময় অতিবাহিত করছেন তিনি। অাজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয় এবং ভেড়ামারার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা’র এক ঝাঁক সাংবাদিকবৃন্দ তাঁর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। দৈনিক যুগান্তর পত্রিকা’র সাংবাদিক রেজাউল করিম’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি, দৈনিক স্বাধীনতার সম্পাদক ও ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক স্বাধীনতা পত্রিকা ‘র নির্বাহী সম্পাদক ও দৈনিক অাজকের অালো’র প্রতিনিধি সাংবাদিক নোমান জহির রাজা, গ্রামীন নিউজ ২৪ প্রতিনিধি এসএম রওনক, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি জহিরুল কবীর নবীন, দৈনিক টিচার প্রতিনিধি মাহমুদ্দোল্লাহ সোহেল, দৈনিক স্বাধীনতা’র সহ- সম্পাদক উজ্জ্বল হোসেন, সিএন টেলিভিশন’র প্রতিনিধি সাংবাদিক রিপন অাহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা অাওয়ামীলীগের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক অালহাজ্ব রফিকুল অালম চুনু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন রাজনৈতিক অাব্দুল অাজীজ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার এসময় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর নেন। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সার্বিক কর্মকান্ড এসময় তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা।