১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার প্রার্থী লিটন আলীর অফিসে সন্ত্রাসী হামলা, চেয়ার, টেবিল ভাংচুর

ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার প্রার্থী লিটন আলীর অফিসে সন্ত্রাসী হামলা, চেয়ার, টেবিল ভাংচুর

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রাথী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লিটন আলীর অফিস ভাংচুর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা লিটন আলী সহ অফিসে থাকা ৪ জন কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে চেয়ার টেবিল ভাংচুর করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী।
লিখিত অভিযোগে জানা গেছে, জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর বাজার কমিটির উপদেষ্টা সদস্য বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী লিটন আলী। বাজারে একটি দোকান অবৈধ ভাবে কে বা কারা জোর করে দখল করে রেখেছে, এমন একটি অভিযোগ তিনি পেলে, বাজার কমিটির কোষাধাক্ষ্য বাবুল হোসেন’র কাছে বিষয়টি জানতে চান। বাবুল হোসেন অবৈধ দখল কারী সন্ত্রাসীদের নামগুলো বলে দেন। এ বিষয় নিয়ে মাথা ঘামানোর অভিযোগ এনে লিটন আলীর উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম ফেন্টু, নাসিম, সুমন আলী, মোবার হোসেন রামদা, লাঠিসোটা নিয়ে লিটন আলীর অফিসে হামলা চালায়। লিটন আলী কে পিটিয়ে আহত করে। এসময় তাকে রক্ষা করার জন্য তার চাচা সাদ আহমেদ (৪৫), বিশারত আলী (৫৫), মামুন আলী (২৪), ইস্তাদুল আলী ( ৪৮) ছুটে এলে তাদেরকেও মারপিট করে সন্ত্রাসীরা। এসময় অফিসে থাকা চেয়ার, টেবিল ভাংচুর করে বীর দর্পে স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা। এ বিষয়ে লিটন আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024