ফিরোজ মাহমুদ :
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
মোকাররমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রব’র প্রানবন্ত সঞ্চালনাই কর্মীসভাই উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন,সহসভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা আব্দুল আলীম মাষ্টার, রেজাউল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেম টেংরা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুদু, সরোয়ার হোসেন, মাসুদ রানা, আব্দুস সামাদ, ইউনিয়ন যুবদল সভাপতি মনজুরুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক খালেদ হোসেন জীবন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা আশরাফুল মেম্বার, যুবদলের নেতা জীবন রহমান দুদু, ছাত্রনেতা মাঙ্গন, রাজিব ও ইমদাদুল প্রমুখ। ভেড়ামারা বিএনপির কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।