শাহ্ জামাল, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রা শুরু হলো আর্ন্তজাতিক মানের সুপার সপ’র। শুক্রবার বিকালে কেক কেটে উদ্বোধন করা হয়েছে ফেমাস ’৯২ নামের এই আধুনিকমানের প্রতিষ্ঠানের। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমকালো আয়োজন করা হয়েছিল ভেড়ামারার গোডাউন মোড় এলাকায়। অনুষ্ঠানে যোগ দেন এসএসসি’৯২ ব্যাচের মেধাবী বন্ধুরা সহ ভেড়ামারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দোতলা এ দোকানে ঔষধ,মুদি,কাপড়সহসহ সকল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা যাবে।
বিকাল ৫টায় ফেমাস’৯২ ডিপাটমেন্টাল ষ্টোরের সামনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন অতিথিরা। এসএসসি’ ৯২ ব্যাচ’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ৯২’ব্যাচের বন্ধু মুঞ্জুর পিতা শিহাবুল ইসলাম শিহাব, এসএসসি ৮৮ ব্যাচ’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসুদ রানা মামুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ন্তজাতিক মানের একটি সুপার সপ ভেড়ামারা উপজেলার মত আধুনিক একটি উপজেলা শহরে খুবই গুরুত্বপূর্ন ছিল। ৯২ ব্যাচ’র একদল উদ্দ্যোমী মেধাবী শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ভেড়ামারার সেই চাহিদা পূরন করেছে। যা অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা বলেন, ফেমাস ’৯২ সুপার সপ ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত’র সূচনা করবে ।
ঔষুধ এবং ডিপার্টমেন্টাল ষ্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন, এসএসসি ৯২ ব্যাচের বন্ধু বগুড়ার জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক দন্ত বিশেষজ্ঞ ডাঃ শহিদ, উত্তরা ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম সহ ৯২ ব্যাচ’র মেধাবী বন্ধুরা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিনত হয় বন্ধুদের মিলন মেলায়।
এসএসসি ৯২ ব্যাচ’র সংঘবদ্ধ সংগঠনের সভাপতি দেশ বরেন্য চিকিৎসক শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম এবং ফেমাস’৯২ সুপার সপ এর ম্যানেজার আশরাফুজ্জামান আসাদ বলেন, আর্ন্তজাতিক মানের সুপার সপ স্থাপন করে ভেড়ামারাবাসীর চাহিদা পূরন করেছে এসএসসি ব্যাচ’র সফল সংগঠন ৯২ ব্যাচ। এই সপে একটি পরিবারে যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাবে সুলভ মূল্যে। এর বিক্রয়লদ্ধ অর্থ ৯২ ব্যাচের পিছিয়ে পড়া বন্ধুদের কল্যানে ব্যায় করার পাশাপাশি ভেড়ামারার উন্নয়নে ব্যায় করা হবে।