শামীমুল হক শামীম :
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর, ২০২৬ উপলক্ষ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ-এর CSR কার্যক্রমের আওতায় ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণঃ
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর, ২০২৬ উপলক্ষ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক ১৬/০৩/২০২৬ ইং তারিখে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার ৩০০ (তিনশত) দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস,ভেড়ামারা,কুষ্টিয়া এবং সভাপতিত্ব করেন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) জনাব মোঃ রবিউল আওয়াল। এছাড়া উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) জনাব মোঃ রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী/ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ-এর সংশ্লিষ্ট সকলকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উল্লেখ করেন যে, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্যারের একান্ত আন্তরিকতায় কোম্পানির সিএসআর কার্যক্রমের আওতায় বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের ৩০০ (তিনশত) দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানি হিসেবে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ্ববর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনবলকে বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে।