১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা রেলওয়ে প্ল্যাট ফর্মে উন্মুক্ত লাইব্রেরীর উদ্বোধন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

ভেড়ামারা রেলওয়ে প্ল্যাট ফর্মে উন্মুক্ত লাইব্রেরীর উদ্বোধন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে উন্মুক্ত লাইব্রেরী’র কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড তৌহিদুল ইসলাম আলম। গতকাল শুক্রবার বিকালে প্ল্যাটফর্মের দক্ষিন পাশের্^ এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় এসএসসি ব্যাচ ২০১৯ এর পরিচালনায় উন্মুক্ত লাইব্রেরী ও স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল আজীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা আল হেরা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলা একাডেমীর জীবন সদস্য আলহাজ¦ হাসানুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল আজীম বাবু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, যুবদলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম আল হোসাইন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন, এসএসসি ব্যাচ ২০১৯ এর পক্ষে বাপ্পি, মাহি, তুষার, সাজিদ, সোহান, সিয়াম, ইরা, রাতুল, হাকিম, জুই, জেলি, নওশিনসহ অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024