১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:২১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা প্রেসক্লাবে ব্যাচ ৯১ কর্তৃক কৃতি বন্ধু সুলতানুল সাঈদ সোহাগ এর সংবর্ধনা

ভেড়ামারা প্রেসক্লাবে ব্যাচ ৯১ কর্তৃক কৃতি বন্ধু সুলতানুল সাঈদ সোহাগ এর সংবর্ধনা

ইঞ্জিনিয়ার বাবুল আক্তার :
বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ও মানব সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ এসএসসি ব্যাচ ৯১ এর কৃতি বন্ধু হিসাবে ভেড়ামারার সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান উল সাঈদ সোহাগকে মঙ্গলবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ব্যাচ একানব্বইয়ের সদস্যরা।
এ সময় কৃতি বন্ধু সুলতানুল সাঈদ সোহাগকে ব্যাচ ৯১ এর পক্ষে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে ব্যাচ ৯১ এর সভাপতি আলহাজ্ব সুজাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ফিরোজ, সহ-সভাপতি রাহাতুল ইসলাম ঝন্টু, উপদেষ্টা ফয়জুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সদস্য আবু হেনা মোস্তফা কামাল শরীফ, আহসান হাবীব বাবু, প্রভাষক হাবিবুর রহমান সেন্টু, সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন, নাসিমুল হক নিপু, সিরাজুল ইসলাম, দেব প্রসাদ কুন্ডু দেবু, সোহেল রানা ও হযরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ভেড়ামারায় ব্যাচ ৯১ এর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানাবিধ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত বন্ধুদেরকে সম্মাননা প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় সুলতানুল সাঈদ সোহাগকে কৃতি বন্ধু সম্মাননা প্রদান করা হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024