জহুরুল ইসলাম:
কুষ্টিয়ার ভেড়ামারার প্রতিভা মডেল একাডেমী স্কুলের মেধাবী শিক্ষার্থীরা অনন্য এক সাফল্য অর্জন করেছে। ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ গ্রএড সহ ৫ জন বৃত্তি পেয়েছে।
সরকারি প্রাথমিক বৃত্তি ২০২২, প্রাপ্তিতে অনন্য এক সাফল্য অর্জন করেছে ভেড়ামারা স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমী। সরকারি নিতিমালা অনুযায়ী ৫ম শ্রেনির মোট শিক্ষার্থীর ২০ ভাগ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করতে পারবে। সেই পেক্ষিতে ৬ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ৫ জন কৃতকার্য হয়। ২ জন ট্যালেন্টপুল বৃত্তি ও ৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলোঃ ফাহাদ হাসান(ট্যালেন্টপুল) রিফাহ তাসনিয়া অথৈ(ট্যালেন্টপুল) তাসিন আহাম্মেদ সুপ্ত ( সাধারণ বৃত্তি ) আবু কাওসার(সাধারণ বৃত্তি ) মুবিদ শাহরিয়ার মুগ্ধ(সাধারণ বৃত্তি ) ।