১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সরোয়ার হোসেন :
বর্ণিল আয়োজনে পালিত হলো কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল সোমবার সকাল ১১টায় দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয় আলোচনা ও কেক কাটা উৎসবের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ’র সার্বিক পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান ও ভেড়ামারা আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক গোয়েন্দা সংবাদ’র প্রতিনিধি মোহন ইসলাম, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা অংশনেন। এসময় কেক কেটে উৎসব শুরু করেন অতিথিরা। পরে বিদ্যালয়ের এক্সট্রা কারিকুলাম হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ,গান, কবিতা আবৃতি ও নাটক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ৯ বছরের অর্জন এবং ১০ বছরে পর্দাপনে উৎসব আরো বর্নিল হোক এবং ভেড়ামারার মুখ কে আলোকিত করার প্রত্যায় ব্যাক্ত করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, প্রতিভা মডেল একাডেমী স্কুলের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এ্যাডঃ মুহঃ তৌহিদুল ইসলাম আলম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024