১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ৪:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমী স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমী স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এস এম রওনক :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান প্রতিভা মডেল একাডেমি স্কুল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার সকালে মধ্যবাজারস্থ স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গণমানুষের নেতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। প্রতিভা মডেল একাডেমী’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সাংবাদিক মনোয়ার হোসেন মারুফের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, ভেড়ামারা আল আরাফাহ ইসলামী ব্যাংক’র ম্যানেজার আমিনুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র মহাসচিব, লেখক, গবেষক, বাংলা একাডেমীর আজীবন সদস্য ও আল-হেরা মডেল একাডেমী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম ডাবলু, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024