স্মরণ আহমেদ, স্টাফ রিপোর্টার:
উন্নয়ন এবং সমৃদ্ধির পৌরসভা গড়তে ভেড়ামারা পৌরসভা ২০২২-২৩ অর্থবছরের ৫২ কোটি ২১ লাখ ৯১ হাজার ৮৩২ টাকার বাজেট ঘোষণা করেছে। গত সোমবার দুপুরে পৌরসভার মেয়রের কার্যালয়ে পৌর মেয়র মো. আনোয়ারুল কবির টুটুল প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাইমুল হক, প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান টমা, প্যানেল মেয়র -৩ মোছা. রোকেয়া খাতুন, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার, কাউন্সিলর ফিরোজ আলী, নজরুল ইসলাম, মিজানুর রহমান, সোলায়মান, মাহাবুব আলম বিশ্বাস,খসরুজ্জামান, মেহেদী হাসান সবুজ, রেনু খাতুন, রোজী হাসান প্রমুখ। পৌর মেয়র আনোয়ারুল টুটুল জানিয়েছেন, গতানুগতিক বাজেট নয়, উন্নয়ন এবং সমৃদ্ধ পৌরসভা কিভাবে গড়া যায়, সেটা কে সামনে রেখেই এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে পৌরসভা কে যেভাবে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে, আমার সময় কালে তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।