| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটর সাইকেল চুরি

ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটর সাইকেল চুরি

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে দূর্ধষ এই চুরির ঘটনাটি ঘটে। আসামীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ চিরনী অভিযান শুরু করেছে।
ভেড়ামারা থানা সূত্র জানায়, কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ডিউটি শেষ করে থানার ভিতরের গ্যারেজে মোটরসাইকেল রেখে অফিসিয়াল কর্মে মনোযোগ দেন। সেখান থেকেই ভেড়ামারা থানা পুলিশের এ এস আই আল আমীন, পুলিশ কনেষ্টেবল মাসুদ এবং সোহেল’র ১৫০ সি সি ৩টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। দূর্ধষ এই চুরির ঘটনা জানাজানি হয়ে গেলে হতবাক হয়ে পড়ে সাধারন মানুষ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিনত হয়েছে। অথচ পুলিশ সর্বসাধারন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানার কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই দূর্ধষ’র। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে চিরনী অভিযান শুরু করেছে। দ্রুতই আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024