১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা থানায় জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভেড়ামারা থানায় জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম র‌ওনক :
জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের ভেড়ামারা উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সঙ্গে ভেড়ামারা থানার(ওসি তদন্ত) রকিবুল ইসলাম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার পূর্বে সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকা অফিস পরিদর্শন শেষে জাতীয় নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কুষ্টিয়া জজ কোর্টের সম্মানিত এ,পি,পি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল খান,ও সদস্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফোরামের সকল নেতৃবৃন্দ।

পরে জেলা কমিটির সম্মানিত আহবায়ক সদস্য সচিব সহ ভেড়ামারা উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ভেড়ামারা থানার(ওসি তদন্ত) জনাব রকিকুল ইসলাম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার ফিরোজ আহমেদ, এসআই শিমুল। আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অলিউল্লাহ অলি, নারী ও শিশু অধিকার ফোরাম ভেড়ামারা উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আসিফ হাসান,সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস, যুগ্ন আহবায়ক ওহিদুল ইসলাম,এস এম রওনক,আশিক আহমেদ,ফয়সাল আহমেদ রানা, জিয়াউর রহমান, রিপন আলী, রনি ইসলাম, রুবেল আলম ফারুক হোসেন, প্রমুখ।

এ সময় মোঃ রকিবুল ইসলাম (ওসি তদন্ত) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বলেন, আমারা প্রশাসনিক ভাবে সব সময় নারী ও শিশুদের অধিকার আদায়ে ফোরামের সাথে আছি, যেকোন সময় আমাদের সহযোগিতার হাত এবং ভেড়ামারা থানা আপনাদের জন্য উন্মুক্ত, অসহায় নারী ও শিশুদের জন্য আমরা দ্রুততার সাথে তাদের পাশে থাকবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024