উজজল হোসেন :
দীর্ঘ সময় ভেড়ামারা মডেল থানায় সফলতার সাথে দায়িত্বপালন করা ওসি মজিবুর রহমানকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ভেড়ামারা থানায় আয়োজন করা হয় বিদায় এবং বরন অনুষ্ঠানের। বিদায়ী ওসি মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কাটা হয় জন্মদিনের কেক। সেই কেক খাওয়ায়ে বরণ করে নেয়া হয় ভেড়ামারা থানার নবাগত ওসি গোলাম মোস্তফাকে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকিত করেন, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) নান্নু খান’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিদায় এবং বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এস আই জাবেদ সহ সকল অফিসার বৃন্দ।