সাজেদুর রহমান নয়ন :
ভেড়ামারা ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি, আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং একাধিক সমাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম’র মমতাময়ী মা শরিফুন নেছা আর নেই। তিনি গতকাল শনিবার ভোর ৪টায় ১৬দাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী…..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৮ মেয়ে এবং ৪ পুত্র সন্তানের জননী। মৃত্যুকালে ৫ মেয়ে, ৪ ছেলে, জামাই, পুত্রবধু, নাতি-নাতনি সহ অসংখ্য শুভাঙ্খী রেখে গেছেন। তিনি একজন মহীয়সী নারী হিসাবে সর্বজন স্বীকৃত। তার পুত্র এবং কন্যা সন্তানরা প্রত্যেকেই সামাজিক ভাবে সু-প্রতিষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১১টায় ৬৮ পাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তাকে ৬৮ পাড়া গোরস্থানে সমাহিত করা হয়। তাঁর জানাযা নামাজে ভেড়ামারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশনেন। গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড তৌহিদুল ইসলাম আলম, সুনামধন্য চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার মাজেদুল হাসান মাসুম, সহ-সভাপতি জগলুল হায়দার লিটন, সাংবাদিক শাহ্ জামাল, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, কোষাধাক্ষ লোটাস পারভেজ, প্রচার সম্পাদক আশরাফলু ইসলাম প্রমুখ।