শাহ্ জামাল :
বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র ভেড়ামারা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কুচিয়ামোড়া শিশু নিকেতন এর প্রধান শিক্ষক রোকনুজ্জামান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট সাংবাদিক ফিরোজ মাহমুদ। এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জুনিয়াদগ প্রথম আলো কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিএম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা, গোল্ডেন চাইল্ড হোমের প্রধান শিক্ষক শাহিনা আক্তার ইলা। এছাড়াও যুগ্ন সাধারন সম্পাদক বাংলা ভিশন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আতিউর রহমান চঞ্চল, অক্সর্ফোড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আহসানুর রহমান চঞ্চল, পদ্মা মডেল স্কুলের প্রধান শিক্ষক রাইসুল ইসলাম নির্বাচিত হন।
গতকাল শনিবার সকালে ভেড়ামারার সাথী ফুড পার্কে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বিনোদ কুমার বিশ্বাস। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দৌলতপুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের যুগ্ন মহাসচিব মোশাররফ হোসেন, আলহেরা মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং শারমিন আক্তার। সার্বিক সহায়তায় ছিলেন, সানসাইন কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান ও বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করেন ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ জালাল।
নির্বাচনের মূল দায়িত্ব এবং সার্বিক তদারকি করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব, বিশিষ্ট কলামিষ্ট, বহু বই এর প্রনেতা, আল হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু। তিনি বলেন, ভেড়ামারা উপজেলা শাখা কে প্রায় ৩০ বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছি। এবার দায়িত্ব নবগঠিত কমিটির উপর। আশাকরি সকল কিন্ডারগার্টেন স্কুল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবে এবং ভেড়ামারার শিক্ষাঙ্গনে মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করবে।