রেজাউল করিম :
বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, ইসলামী জনপ্রিয় বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারেক মনোয়ারের শুভাগমনে ভেড়ামারার সর্বসাধারণের মাঝে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, কুষ্টিয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. নুরুল আমিন জসিম। কোরআনের পাখি আল্লামা তারেক মনোয়ারের কণ্ঠরোধ করে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। বহু জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে দেওয়া হয়নি। ভেড়ামারা ধরমপুর থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর দেশ বরেণ্য আলেমে দ্বীন ভেড়ামারার মাটিতে ওয়াজ করবেন, এমন খবর মানুষের হৃদয়ে স্বস্তি এনে দিয়েছে।
ভেড়ামারার বামনপাড়ার রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আগামীকাল রবিবার বাদ আসর থেকে ভেড়ামারা সরকারী কলেজ মাঠে ওয়াজ মাহফিল শুরু হবে। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর, অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মজলুম জননেতা আব্দুল গফুর। মাহফিলে সভাপতিত্ব করবেন , কুষ্টিয়া আদর্শ ফেডারেশন সভাপতি ও ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ড নুরুল আমিন জসিম। এছাড়াও স্থানীয় ওলামায়ে একরামগন মাহফিলে বক্তব্য রাখবেন।