সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার:
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন ও সহকারী পরিচালক পার-২ রওশন জাহান আক্তার আলো। আজ বুধবার সকালে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি পরিদর্শন করেন। এ সময় তাদের সফর সঙ্গে ছিলেন, কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ভেড়ামারার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন। কর্মকর্তারা পুরো হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।