১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ

ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ

শাহ্ জামাল :
আকষ্মিক ভাবে বন্ধ হয়ে গেছে ভেড়ামারা উপজেলা বিএনপির বহু কাঙ্খিত দ্বি-বার্ষিক সম্মেলন। সকল প্রস্তুতি সম্পূর্ন করার পরও সম্মেলন বন্ধ করে দেওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। সম্মেলনের নির্ধারিত সময়েই সম্মেলন স্থলের অদূরেই দক্ষিন কেবিন সংলগ্ন প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। তাদের দাবী একটাই, কোন সমঝোতা নাই, প্রকাশ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভেড়ামারা উপজেলা বিএনপির নেতা নির্বাচন করতে চান তারা। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী জানবার হোসেন চেয়ারম্যান দাবী করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ অনুযায়ী আমরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্য্যায়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি সাধারন সম্পাদক নির্বাচিত করেছি। সকলকে সাংগাঠনিক ভাবে শক্তিশালী করেছি। উপজেলা কমিটি গঠনও আমরা করতে চায় নির্বাচনের মাধ্যমেই। সে লক্ষ্যেই জেলা বিএনপি সম্মেলনের তারিখ ঘোষনা করেছিল। আমরাও জাকজমকপূর্ন ভাবে সম্মেলন সফল করার সকল প্রস্তুতিও সম্পর্ন্ন করেছিলাম। কিন্তু রাত ১০ টার দিকে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হয়। যার কারন আমরা এখনো জানি না।
পৌর বিএনপির নেতা নজিবুল হক সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন সমঝোতার রাজনীতি আমরা চাই না। আমরা চাই, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে। উপজেলা বিএনপিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সম্মেলন স্থগিত করার প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি দুপুর ৩টায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। দক্ষিন রেলগেট সংলগ্ন প্রধান সড়কে তারা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল হোসেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, শফিকুল ইসলাম বিশু, সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, মোস্তাক আহম্মেদ মিন্টু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম রোকন, মজিবর রহমান বাবু মন্ডল, আলমগীর হোসনে, শফিকুল ইসলাম ডাবলু, জাহিদুল ইসলাম রঞ্জু, জাহিদুল ইসলাম লাবুলু, আব্দুর রব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024