শাহ জামাল:
ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল কে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে বিলশুকাভবানীপুর গ্রামবাসী। আজ শুক্রবার বিকেলে বিলশুকাভবানীপুর গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা , বি জি এম ডিগ্রি কলেজের প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, ইউপি সদস্য সোহাগ হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন মনি প্রমুখ।
নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল অবহেলিত বিলশুকা ভবানীপুর গ্রামবাসীর সাথে সব সময় থাকবেন ঘোষণা দিয়ে বলেন, গ্রামে প্রবেশ পথ এর রাস্তা সংস্কার, জ্বলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান, এবং শিক্ষার ব্যাপক প্রসারের জন্য এই গ্রামে যেন একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।