১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৪:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান

ভেড়ামারা ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান

শাহ্ জামাল ভেড়ামারা :
ভেড়ামারায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ও ভাটা বন্ধ না করার জন্য মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আজ ৪ মার্চ মঙ্গলবার সকাল ১২ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা বাসষ্টান্ডে শ্রমিক ও ভাটা মালিকরা জড়ো হতে থাকেন পরে মালিক শ্রমিকরা একত্রিত হয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস মহাদয়ের বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় ইটভাটার শ্রমিক ও মালিকদের দাবি। ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির ভেড়ামারা উপজেলা সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল জানান, ভেড়ামারা উপজেলার ইট প্রস্তুত মালিক ও শ্রমিকবৃন্দ। চলতি ২০২৪-২৫ মৌসুমে আমরা ইট প্রস্তুত করার জন্য শ্রমিকদের অগ্রিম টাকাসহ ট্রেড লাইসের, বাণিজ্যিক কর, আয়কর ও ভ্যাট পরিশোধ করে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছি। ভেড়ামারা উপজেলায় ৪৫টি ইটভাটায় প্রায় ১৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। তাদের আয়ে প্রায় ৭৫ হাজার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে, বিগত শেখ হাসিনার সরকারের আমলে দেশীয় শিল্প ধ্বংস করার যড়যন্ত্রে লিপ্তে থাকা ২০১৩ ও ২০১৯ সালের কালো আইন করে এই শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছিল।

এমতাবস্থায় ইটভাটা বন্ধ হলে ইটভাটা মালিকগণ ব্যাংকের ঋণসহ অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে অন্যদিকে শ্রমিকগণ পবিত্র মাহে রমজান মাসে অভাব অনটনে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবন যাপন করবে।

২০১৩ সালে কালো আইন অনুযায়ী ইটভাটা বন্ধ করা হলে দেশে সরকারি, বেসরকারি সকল উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। একই সাথে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে। এছাড়াও দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ বেড়ে যাবে।

তিনি আরো জানান আমরা ২ মাসের সময় চেয়েছি। এর মধ্যে প্রশাসন যদি কোন ইট ভাটায় অভিযান চালিয়ে ক্ষতি করে তাহলে আমরা ইটভাটা মালিকরা শ্রমিকদের সঙ্গে করে আন্দোলন ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান আমাদের সরকারের প্রত্যেকটি আদেশ মেনে চলতে হবে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে বাইরে আমরা যেতে পারবো না। আপনারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিতে এসেছেন এই বিষয়ে আমি আমার কর্তৃপক্ষকে জানাবো সেখান থেকে যে সিদ্ধান্ত জানাবে আমি আপনাদের ইটভাটা মালিকদের জানাবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024