১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১০:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা আল হেরা মডেল একাডেমী স্কুলে ২ দিন ব্যাপী অনুষ্ঠান/ গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে পিঠা পুলি ও বই উৎসব ……….মেজর সোহেল রানা মিলন পিএসসি

ভেড়ামারা আল হেরা মডেল একাডেমী স্কুলে ২ দিন ব্যাপী অনুষ্ঠান/ গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে পিঠা পুলি ও বই উৎসব ……….মেজর সোহেল রানা মিলন পিএসসি

হৃদয় আহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা মডেল একাডেমী স্কুলের ২ দিনব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, মেজর সোহেল রানা মিলন পিএসসি বলেছেন, আবহমান গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্যের সাথে মিশে আছে পিঠা পুলি ও বই উৎসব। মায়েরা যখন পিঠা তৈরী করতো, তখন আনন্দের সাথে আমরা সে গুলো আনন্দেচিত্তে খাওয়া দাওয়া করতাম। তিনি বলেন, গ্রাম বাংলার এই সব ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের আরো বেশি বেশি পিঠা পুলি উৎসবের আয়োজন করা দরকার। নতুন প্রজন্ম কে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের এই এতিহ্য’র সাথে। তিনি গতকাল বুধবার সকালে আল হেরা একাডেমীর ২ দিন ব্যাপী পিঠা উৎসব ও বই মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলা একাডেমীর জীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আলহাজ¦ হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাসানুজ্জামান খসরু’র কন্যা ডাঃ ফাতেমা হাসান ঐশি, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ। পরে লাল ফিতা কেটে প্রধান অতিথি ২ দিনব্যাপী বই মেলা এবং পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় তিনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিশাল আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024