১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোনয়নের দাবিতে মানববন্ধন

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোনয়নের দাবিতে মানববন্ধন

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সাংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলামের মনোনয়নের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলাবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশনেন। গতকাল বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টায় কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দাবী করা হয়, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারিয়া আক্তার’র ক্ষমতার অপব্যবহার, অনিয়মতান্ত্রিকভাবে বির্তকিত একজন কে কোন কারন ছাড়াই অধ্যক্ষ’র দায়িত্ব দেওয়া, ফ্যাসিষ্টের সহযোগী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান’র আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ তদন্ত। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র কাছে স্মারকলিপি পাঠানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা রঞ্জু, বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন। চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদৈর সাবেক চেয়ারম্যান জানবার আলী, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু,রেল বাজার বনিক সমিতির সভপতি মহসীন আলী, সাধারন সম্পাদক শামীম রেজা, কলেজ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপিত আব্দুর রশিদ, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনােয়ার উল আজীম বাবু প্রমুখ।
উল্লেখ্য, ভেড়ামারায় আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র চেয়ার ফিল্মী ষ্টাইলে দখলে নিয়েছে ওই কলেজেরই সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। গত ৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে কলেজের নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ পাওয়া বৈধ অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জুকে চেয়ার থেকে জোর পূর্বক উঠিয়ে তিনি ঐ চেয়ার দখল করে নেন। মোটা অংকের টাকার বিনিময়ে ওই কলেজের গভর্নিং বডির এ্যাডহক কমিটির সভাপতি ফারিহা আক্তারের সহযোগিতায় চেয়ার দখল করেন বলে কলেজে কর্মরত বিএনপি ও জামায়াত সমর্থিত সহকারী অধ্যাপক, প্রভাষক এবং ভেড়ামারার সুশীল সমাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024