| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় হার্ডওয়্যার ব্যবসায়ীকে জরিমানা

ভেড়ামারায় হার্ডওয়্যার ব্যবসায়ীকে জরিমানা

মো: উজ্জ্বল হোসেন :
করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান বিধি নিষেধ বা লকডাউনে দোকান খোলা রাখার অপরাধে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজার এলাকার এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এই কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার।

তিনি জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান লকডাউনে শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হানিফ হার্ডওয়্যারের দোকান খোলা রাখায় লোক সমাগম পরিলক্ষিত হয়। তাই হানিফ হার্ডওয়্যারের মালিককে মোবাইল কোর্টে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024