জাহিদ হাসান :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা আজ ২৯ শে আগস্ট শনিবার সকাল ১১টার সময় উপজেলার বামনপাড়াস্থ মিজানের নিজ বাসভবনে মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ফয়জুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাল মোহাম্মদ। ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার। সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম প্রমূখ। দীর্ঘ সময় ধরে নানা বিষয় আলোচনা শেষে সর্বসন্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্তি করে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে আহবায়ক ও আজাদ সাকাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম। কফেজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরচ্ছালাম। ভেড়ামারা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল বাহার চৌধুরী। নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুল ইসলাম সহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন আগে নির্বাচনের মাধ্যমে ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে নতুন কমিটি গঠন করা সম্ভাব হয়নি। তাই পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠিত করে তাদের কাছে সমিতির আয় ব্যয় হিসাব দাখিল করা জরুরি হয়ে পড়েছে।