সাজেদুর রহমান নয়ন :
ভেড়ামারা উপজেলার র্ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রেজাউল আলম এর জ্যেষ্ঠ পুত্র,ক্লীন ইমেজের তরুণ রাজনৈতিক আহসান রেজা সাগর। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আহসান রেজা সাগর মনোনীত হওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা। তারা মনে করেন, তিনি বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।