শাহ্ জামাল :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষন সম্পাদক, আল-কোরআনে পিএইডি ডিগ্রী অর্জন কারী ইসলামী ব্যাক্তিত্ব, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম বলেছেন, পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষায় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। তিনি বলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা নামাজ আদায় করি। যাকাত দেই। রোযা রাখি। তবে কেন আল্লাহর নির্দেশ মেনে চলি না। তবে কেন রাষ্ট্রীয় আইনে ইসলামী না। তিনি বলেন, আমরা নামাজ কায়েম করেছি, যাকাত আদায়ো করেছি। এখন বাকি শুধু ইসলামী রাষ্ট ব্যবস্থা প্রতিষ্টা করা। এই একটি কাজ করতে পারলেই সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্টা হবে। তিনি গতকাল সোমবার বিকালে ভেড়ামারার ১২ দাগস্থ ইজাজুল ইসলামের বাসভবনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ ওহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সহকারী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম খোকন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ আলী হোসেন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের শুরু সদস্য হাফেজ জহরুল ইসলাম, ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সেক্রেটারী একতিয়ার উদ্দীন, শিক্ষা সম্পাদক মোঃ মোরছালিন, ভেড়ামারা উপজেলা ছাত্র শিবির সভাপতি হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।