শাহ্ জামাল :
ভেড়ামারার সাংবাদিক আজিজুল হাকিমের কন্যা কৃতি শিক্ষার্থী আসমাউল জান্নাত পেলেন ঢাকাস্থ বিডি চাইন্ড ট্যালেন্ট বেস্ট অ্যাওয়ার্ড পুরুষ্কার। এসময় তার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
শনিবার সন্ধ্যা ০৭টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচার আসরে বিডি চাইন্ড ট্যালেন্ট বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড প্রোগ্রাম টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেস্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত ও সনদ অর্জন করেন
ভেড়ামারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমকালের ভেড়ামারা প্রতিনিধি আজিজুল হাকিমের কনিষ্ঠ কন্যা আসমাউল জান্নাত।
বিডি চাইল্ড ট্যালেন্টের সাধারণ সম্পাদক বিপ্রজিৎ চন্দ্র জানান, সারা বাংলাদেশ থেকে ১৫০জন প্রতিভাবান শিশুকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকে জনপ্রিয় ও প্রতিভাবান ১০ জন শিশুকে সেরা শিশুশিল্পী, ১৫ জন শিশুকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৭৬ জন প্রতিভাবান শিশুকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিডি চাইল্ড ট্যালেন্টের সাথে যুক্ত ২ শতাধিক শিশু এবং তাদের অভিভাবক সরাসরি অংশগ্রহণ করেন। মেধাবী আসমাউল জান্নাতের অনন্য এই প্রাপ্তিতে আনন্দিত ভেড়ামারা প্রেসক্লাব সহ সাংবাদিক মহলে।