১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারার মাজারে গাঁজাসেবীদের আঁখড়ায় অভিযানে গিয়ে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট

ভেড়ামারার মাজারে গাঁজাসেবীদের আঁখড়ায় অভিযানে গিয়ে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার ঘোড়েশাহ্ বাবার মাজারে গাঁজাসেবীদের আঁখড়ায় অভিযানে গিয়ে তোপের মুখে পড়ে লাঞ্চিত হয়েছেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। রবিবার দুপুর ২টার দিকে ভেড়ামারার কাঠেরপুল বিত্তিপাড়া এলাকায় অবস্থিত মাজারে অভিযানে গিয়ে তিনি তোপের মুখে পড়ে লাঞ্চিত হন। এঘটনায় মাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে, ভেড়ামারার সোলাইমান শাহ’র মাজার এবং ঘোড়েশাহ্ বাবার মাজারে দীর্ঘদিন ধরেই মাদকের হাট বসে। গাঁজাসেবীদের আঁখড়ায় পরিনত হয় পুরো মাজার এলাকা। এবছর প্রশাসন সিদ্ধান্ত নেয় ২টি মাজারেই মাদক নিয়ন্ত্রন এবং গাঁজার আঁখড়া উচ্ছেদ করা হবে। চলতি মাসের প্রথম দিকে গোলাপনগরে অবস্থিত সোলাইমান শাহ্ মাজারে মাদক ও গাজার আঁখড়া নিয়ন্ত্রন হলেও ঘোড়েশাহ্ বাবার মাজারে শুরু হয় মাদক ও গাঁজার আঁখড়া। গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ঘোড়ে শাহ বাবার মাজার। পুরো বৈশাখ মাস জুড়ে চলবে। সপ্তাহে ২ দিন শুক্র ও সোমবার চলে এই আঁখড়া। মাজার শুরুর আগেই প্রশাসন নির্দেশ দিয়েছিল গাঁজার আঁখড়া না বসাতে। তথাপিও প্রশাসনের সেই নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাজারে মাদক কারবারী ও গাঁজা সেবীরা মাজারের পবিত্রতা নষ্ট করে পুরো মাজার এলাকা গাঁজার আখড়ায় পরিনত করে। এমন সংবাদ পেয়েই গতকাল সোমাবার দুপুর ২টায় সঙ্গীয় ফোর্স সহ অভিযানে যান, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। তারা অভিযান শুরু করতে গেলে সেখানে বাধা দেন মাজারে উপস্থিত মাদক কারবারী এবং লাল পোশাক পড়া বিশেষ একটি গোষ্টি। এসময় তারা ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযানে থাকা টিমের সদস্যদের লাঞ্ছিত করেন। পরে তোপের মুখে পড়ে নিজেকে রক্ষা করেই ফিরে আসেন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিষয়টি নিয়ে মাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ইতোপূর্বেও মাজারে গাঁজার আখড়া উচ্ছেদ বা গাঁজা খাওয়া বন্ধ করলে মাদক কারবারী, মাদক সেবন কারীরা রাজপথে মিছিল বের করে ভেড়ামারা থানা ঘেরাও কর্মসূচী পালন করেছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024