| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এ্যাড তৌহিদুল ইসলাম আলম

ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এ্যাড তৌহিদুল ইসলাম আলম

রাজু আহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম শিক্ষকদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রোকনুজ্জামান রোকন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আহমেদ আদিল রেজা, ধর্মীয় শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও শিক্ষক প্রতিনিধি মাহফুজুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024