| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের রাজসিক বিদায় অনুষ্ঠান

ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের রাজসিক বিদায় অনুষ্ঠান

এস এম র‌ওনক :

সময়ের আঙিনায় বেজে ওঠে বিদায়ের বাঁশি, রাশি রাশি শব্দ দলবেঁধে পথে নামে করে বিক্ষোভ, বন্ধ করো এ সুর, বন্ধ করো – এ শুধুই নিয়মের ছলনা, কাজ করে যারা নেই তাদের কোনদিন ছুটি, তাই এখনোই বিদায় বলো না” বিদায়ের এমন করুন সুর বেজে উঠলো ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন প্রবীণ শিক্ষক মোঃ মিজানুর রহমান ও আ খ ম গোলাম ফারুক’র অবসর জনিত বিদায় অনুষ্ঠানে।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ও মোঃ আশরাফুল ইসলাম রিপন মাষ্টারের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ।

সদ্য বিদায়ী মোঃ মিজানুর রহমান ০১/০৬/১৯৯৬ সালে অত্র বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ২৯ বছর চাকরি শেষে ০৬-০২-২০২৫ ইংরেজি তারিখে অবসর গ্রহণ করেন, তিনি একাধারে ২০১৭ সালে এবং ২০১৯ সালে ৬ মাস ও ১৫ দিন মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, বিদায় লগ্নে তিনি বলেন আজ থেকে ২৯ বছর পূর্বে তৎকালীন প্রধান শিক্ষক ছফের উদ্দিন স্যার এবং আব্দুল গনি স্যারের হাত ধরে আমার শিক্ষকতা শুরু তাদের উৎসাহে উৎসাহিত হয়ে এত বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেছি ,শেষ সময়ে আমার চাওয়া বর্তমান ছাত্র ও শিক্ষকের মধ্যেও যেন এমন সুসম্পর্ক বজায় থাকে

আরেকজন সদ্য বিদায়ী আ খ ম গোলাম ফারুক মাস্টার ১৯৯০ সালে চাকুরীতে যোগদান করেন এবং ২২.০২,২০২৫ সালে অবসর গ্রহণ করেন, তিনি একটানা ৩০ বছর অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, শিক্ষকতার পাশাপাশি ব্যক্তিজীবনে বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয় আছে,

তিনি বলেন আমি এই বিদ্যালয়েরি ছাত্র, ছাত্র জীবন শেষ করে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯৯০ সালে যোগদান করি এই বিদ্যালয় আমার পরিবারের মত, এ বিদ্যালয়ে আমার পিতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন ,আমার বোন এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা, আমার ছেলেও এই বিদ্যালয়ই একজন কর্মচারী সেই হিসেবে এই বিদ্যালয়কে আমি আমার পরিবার মনে করি , আমি আমার সর্বোচ্চ দিয়ে এই বিদ্যালয়ের ভালো কিছু করার চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি জানিনা এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরাই সেটা বলবে আমি তাদের কতটুকু দিতে পেরেছি, শিক্ষকদের বিদায় বলতে কোন শব্দ নেই আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেও সবাই আমাকে শিক্ষক হিসেবেই সম্মান করবে এটাই আমার প্রাপ্তি,

বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের স্মরণে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, মোঃ আব্দুল মমিন , মোঃ আগা ইউসুফ রুমেল, আহমেদ লোকমান রেজা স্বপন, পপি ডলরিচ আইরিন ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীগন

বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার এবং বিদায় শেষে উভয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024