১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার পরানখালীতে ওসি মোনায়েমুল ইসলাম স্মৃতি ফুটবল টুনামেন্ট’র উদ্বোধন

ভেড়ামারার পরানখালীতে ওসি মোনায়েমুল ইসলাম স্মৃতি ফুটবল টুনামেন্ট’র উদ্বোধন

সোহেল রানা :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার পরানখালীতে ওসি সৈয়দ মোনায়েমুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। খেলায় ৮ টি দল অংশ গ্রহন করবে। আজ শুক্রবার বিকাল ৩টায় পরানখালী হাইস্কুল মাঠে এই টুনামেন্টে’র শুভ উদ্বোধন ঘোষনা করেছেন, ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম। উদ্বোধনী খেলা দেখতে দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মত।
ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে ভেড়ামারার পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী বর্ণাঢ্য এই টুনামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্টানে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি, সন্ত্রাসীদের গুলি নিহত ওসি সৈয়দ মোনায়েমুল ইসলাম’র পিতা শিহাবুল ইসলাম শিহাব’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা স্পোর্টস একাডেমীর সভাপতি সেলিমুর রহমান নাসু, রাজশাহীর নিউ হ্যাভেন ডায়াগনষ্টিক সেন্টারের কর্ণাধার তৌহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি নায়েব আলী, বিজেএম ফুটবল একাডেমীর চেয়ারম্যান আলহাজ¦ রুবেল মাহমুদ রতন। পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারন সম্পাদক বিশিষ্ট লেখক, কবি, উপস্থাপক তরিকুল ইসলাম তারিক’র সার্বিক তদারকিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী’র সভপতি ডাঃ সরাবুল বাশার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া জিকু প্রমুখ। খেলায় হোসেনাবাদ ফুটবল একাডেমী ২-১ গোলে পাকশী ফুটবল ট্রেনিং সেন্টার কে পরাজিত করে। উদ্বোধনী খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। টুর্নামেন্টের আটটি দলকেই জার্সি উপহার দিয়ে ক্রীড়া মোদীদের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করেছেন রাজশাহীর নিউ হভেন ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার তৌহিদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024