| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুল ইসলামের জানাযায় জনতার ঢল

ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুল ইসলামের জানাযায় জনতার ঢল

সরোয়ার হোসেন :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুল ইসলামের জানাযা নামাজ গতকাল বুধবার বাদ আছর ধরমপুর গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সর্বস্তরের জনতার ঢল নামে। কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় ঈদগাহ মাঠ। লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তরুন এই রাজনৈতিক নেতা গুরুত্বও অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি বুধবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ইন্না——লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ৩ কন্যা সন্তান, স্ত্রী, বৃদ্ধ বাবা-মা সহ বহু গুনগ্রাহী ব্যাক্তিদেও রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানাযা নামাজে অংশ গ্রহন করেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নমীনি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ¦ আব্দুল গফুর, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক তারেক ইসলাম, কর্ম পরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024