ইলিয়াস হোসেন খোকন :
বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির নেতা হাজী শামসুল হকের সভাপতিত্বে ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর সোনার বাংলা মুড়ির মিল সংলগ্ন স্থানে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য জালাল উদ্দীন মাতবর। ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নান্নু মিয়া, এনামুল হক ইংরাজ, আব্দুল মজিত, মোঃ আলী, তোফায়েল আহম্মদ, আবুল হোসেন, মোঃ ফারুক মোল্লা, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, যুগ্ন আহবায়ক রাজন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুুগ্ন আহবায়ক আতিয়ার রহমান, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লালন হোসেন, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ স্বপন আলী, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল’র যুগ্ন আহবায়ক ফয়সাল হক, ধরমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মাসুম আলী, উপজেলা ছাত্রদল’র সদস্য সচিব মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ওয়াসিম আকরাম, শাকিবুজ্জামান যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল। ছাত্রদল নেতা, মোঃ মানিক, মোঃ আলিফ রব্বানী, মোঃ নাসিম, রিংকু, জীবন, শিমুল, মানিক, পাভেল, আলামিন প্রমুখ।