ইলিয়াস হোসাইন খোকন:
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী। বিশিষ্ট শিল্পপতি ও সোনার বাংলা মুড়ি’র স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজন আলীর সাবলীল উপস্থাপনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সদস্য
মোঃ শিহাবুল ইসলাম। মোঃ মনিরুজ্জামান খান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান(সবুজ),মাহাবুল আলম, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আকাশ আলী, জালাল উদ্দিন মাতবার, মোঃ ওয়াসিম আকরাম, আতিয়ার রহমান প্রমুখ।