১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ২:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম

ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ফজল চেয়ারম্যানের সুযোগ্য পুত্র, তরুন সমাজের আইকন এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম। তিনি ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক শাজাহান আলী’র ছোট ভাই। গত ৪ মার্চ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান’র নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক লিখিত আদেশে তিনি সভাপতি মনোনীত হোন। যার স্বারনক নং বিঅ-৬/৫৩৭৮/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২০২৬৯। এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম বিদ্যালয়টির সভাপতি মনোনীত হওয়ায় আনন্দে ভাসছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষানুরাগী ব্যাক্তিরা। অনেকেই মনে করেন, এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যাক্তিত্ব। তার আন্তরিক প্রচেষ্টায় বদলে যাবে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024