| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও হাসিনা মমতাজ

ভেড়ামারার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও হাসিনা মমতাজ

নোমান জহির রাজা/উজ্জল হোসেন:
ভেড়ামারা উপজেলার নবগত নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা। আমরা স্বাধীনতার কথা বলি দীপ্ত এই স্লোগানকে সামনে রেখেই দৈনিক স্বাধীনতা পরিবার আজ বৃহস্পতিবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভেড়ামারার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অন্যায় , অবিচার অনিয়ম তুলে ধরবেন সাংবাদিকরা। এবং ভেড়ামারার উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ জামাল, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক এবং দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, স্বাধীনতার সহ-সম্পাদক উজ্জ্বল হোসেন, স্টাফ রিপোর্টার সারোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারর মোঃ স্বরন, সাংবাদিক সাজেদুল ইসলাম নয়ন, সাংবাদিক শামীমুল হক শামীম, সাংবাদিক আসাদুল হক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024