১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ২:৩৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভেড়ামারায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আশিক মাহমুদ:
কুষ্টিয়ার ভেড়ামারায় ৮৮ বোতল ফেনসিডিলসহ জামিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টায় জেলার ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে র‌্যাব । এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী জামিদুল ইসলাম দৌলতপুর উপজেলার গ্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, মোটরসাইকেল যোগে মাদক পাঁচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮৮ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬৪ হাজার টাকা এবং মাদক পাঁচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মোঃ জামিদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধার হওয়া মাদকসহ আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024