১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ৭৫০ কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

ভেড়ামারায় ৭৫০ কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

শাহ্ জামাল :

ভেড়ামারা কৃষি সম্পাসারন অফিসের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টার সময় কৃষি অফিস চত্বরে ৬ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৫০ জন কৃষক বিনামূল্যে পেল সার ও বীজ। তাদের হাতে ২০২০/২১ অর্থ বছরে খরিপ ও 21/22 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় এ সার ও বীজ তুলে দেওয়া হয়। প্রত্যেক কৃষক কে ২ কেজি ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম এর সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক, প্রকাশক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা ও সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান চন্দন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ামিন, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা আল মাহাদী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বনাথ পাল প্রমুখ।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, সরকার দেশকে এগিয়ে নেওয়া লক্ষ্যে, কৃষক দের প্রনোদনা বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। তিনি বলেন, এর সঠিক ব্যবহার নিশ্চিত করে বীজ গুলো বপন করে প্রচুর পরিমানে খাদ্য শস্য উৎপাদন করুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024