১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৬:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ৫টি ইটভাটা বন্ধসহ ২টিকে জরিমানা / পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হলো ইটভাটার আগুন

ভেড়ামারায় ৫টি ইটভাটা বন্ধসহ ২টিকে জরিমানা / পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হলো ইটভাটার আগুন

সরোয়ার হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইটভাটাকে বন্ধ এবং ২টি ইটভাটাকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম। এসময় দুটি ইট ভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ফায়ার সার্ভিস নিয়ে গিয়ে পানি ছিটিয়ে, নিভিয়ে দেয়া হয় ইটভাটার আগুন।
বুধবার ৫ মার্চ সকাল ১১টা থেকে এই অভিযান চালু হয়ে বিকেল পর্যন্ত চলমান থাকে।অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন,ভেড়ামারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশগ্রহণ করে।

মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে ২৯ জানুয়ারি ২০২৫ এর প্রদত্ত আদেশ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী উপজেলা প্রশাসন বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালায়।

অভিযানে মোট ৫টি অবৈধ ভাটাকে ইট উৎপাদন বন্ধ করে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং সিলগালা করে সেগুলোর প্রধান ফটকে লাল নিশানাসহ বন্ধের ব্যানার টানানো হয়। বন্ধ ভাটাগুলি হলো- কেএমবি ব্রিকস, এএন্ডএইচ ব্রিকস, এনএসবি ব্রিকস, এএমবি ব্রিকস ও এজিএম ব্রিকস।এছাড়া মান্নান মন্ডলের ব্রিকসকে ১ লাখ টাকা এবং আইএমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, ভেড়ামারায় মোট ৪৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৩০টি ভাটার কার্যক্রম হাইকোর্টের রিট পিটিশনের আওতায় রয়েছে। বাকি ১৪টি রিপিটিশনের আওতায় নেই।এর মধ্যে ৩টি ভাটার লাইসেন্স রয়েছে, তবে ১১টি ভাটার কোনো কাগজপত্র নেই। ইতিমধ্যে অবৈধ ৫টি ভাটা বন্ধ করা হয়েছে।বাদবাকি ৯টিও বন্ধ করা হবে। অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024