উজ্জল হোসেন:
৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বণাঢ্য এবং সুশৃঙ্খলভাবে উদযাপন করার লক্ষ্যে ভেড়ামারা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ক্রিড়া শিক্ষকদের নিয়ে এক প্রস্তুতি সভা করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া খাতুন। ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।