রাজু আহমেদ ঃ
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ভেড়ামারা থেকে ২ ব্যাক্তিকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত হল ঃ ভেড়ামারার বাহাদুরপুর কাজীপাড়া এলাকার মৃত মোল্লা নুরুজ্জামান’র পুত্র রাকিবুল ইসলাম (৫০) ও ওই এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩২)। পরে তাদের কে ভেড়ামারার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত প্রমান সাপেক্ষে রাকিবুল ইসলাম কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং জাহিদুল ইসলাম কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।