ফিরোজ মাহমুদ :
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সর্ম্পন্ন হলো বিজ্ঞান মেলা-২০২৫। উপজেলা প্রশাসনের আয়োজনে এবছর ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উৎযাপিত হলো। ১৫ এবং ১৬ জানুয়ারী ২ দিন ব্যাপী মেলায় ভেড়ামারার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বর্ণাঢ্য এই মেলায় অংশগ্রহণ করে।
ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত গতকাল বৃহস্প্রতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, পুথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি আমাদের সন্তানদের মেধা বিকাশের জন্য বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর রেখে জ্ঞান বিজ্ঞানে বিশ্বজয় করতে হবে। তবেই এই বিজ্ঞান মেলার আয়োজন স্বার্থক হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।